সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ মোঃ আঃ কালাম বিশ্বাসের জানাজায় মানুষের ঢল। ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহঃ সেক্রেটারি জেনারেল মাওঃ মোঃ রফিকুল ইসলাম খান।
১৪ অক্টোবর মঙ্গলবার সকালে ১১ টায় ষোল মাইল মাদ্রাসায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাওঃ আঃ কালাম বিশ্বাস গত কাল রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। তিনি রায়গঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমান নায়েবে আমির, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহব্বায়ক, সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা সভাপতি, উ্জ্জীবন সাহিত্য সাংস্কৃতিক সংসদস প্রতিষ্ঠাতা সদস্য,জমঈত আহলে হাদীস এর রায়গঞ্জ উপজেলা সহ সভাপতি, সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাবতলী থানার সভাপতি ধানগড়া মহিলা মাদ্রাসার শিক্ষক বিশ্বাস ট্রাস্ট এর সভাপতি । এই গুনী জননেতার জানাজা নামাজে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহঃ সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনূর আলম, জেলা জামায়াতের নায়েবে আমির ও বেলকুচি চৌহালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম, নায়েবে আমির মাওলানা আঃ সালাম, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট আব্দুল হালিম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সহঃ সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সহঃ প্রচার সম্পাদক ছাত্র নেতা তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আঃ আজিজ, শহর শাখা সভাপতি শামীম রেজা,এ বি এম আঃ সাত্তার, সাবেক রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান, সাবেক উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আমীর, অধ্যাপক শাহনাজ আলী, বেলকুচি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, সিরাজগঞ্জ শহর আমির অধ্যাপক আঃ লতিফ, সদর উপজেলা আমীর এডভোকেট নাজিমুদ্দিন, রায়গঞ্জ উপজেলা আমীর আলী মর্তুজা, তাড়াশ উপজেলা আমীর খন্দকার সাকলাইন, সলংগা থানা আমির রাশেদুল ইসলাম, বি এন পি র সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হক, এম পি পদপ্রার্থী রাহিদ মান্নান লেলিন । এছাড়া সিরাজগঞ্জ জেলার সকল উপজেলার শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি সহ সাধারণ মানুষের ঢল নামে। জায়গায় সংকুলান হচ্ছিল না। উপস্থিত নেতৃবৃন্দ ও জনসাধারণ বলতে থাকেন রায়গঞ্জ উপজেলা একজন অভিভাবক হারালো। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
তা এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে কান্নার রোল পড়ে যায়। সকলেই তার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধরতে আহ্বান জানান।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…