রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ ও মারামারি’কে কেন্দ্র করে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠক শেষে এমন তথ্য নিশ্চিত করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উল্লেখ্য যে, যাদের বহিষ্কার করা হয়েছে, তারা সবাই মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন:
সাফায়েত শুভ (১৬তম ব্যাচ)
শাহরিয়ার অপু
সজিব (১৬তম ব্যাচ)
সৌরভ (১৬তম ব্যাচ)
নাজমুজ সাকিব (১৬তম ব্যাচ)
রোহান সরকার রোহান (১৬তম ব্যাচ)
জিহাদ (১৬তম ব্যাচ)
আশরাফুল (১৪তম ব্যাচ)
এর আগে সোমবার রাত সাড়ে ৯টায় ঘটনার সূত্রপাত হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় রাত সাড়ে ১০টা নাগাদ ক্ষিপ্ত হয়ে পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষ ভাঙচুর করে। মারামারি, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় আহত হন অন্তত ১০ শিক্ষার্থী।
পরে রাত ১১টা নাগাদ উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তপ্ত পরিস্থিতিতে জরুরি শৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপাচার্য বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি জিরো টলারেন্স। এই সব বিষয় আর অধিকতর আইডেন্টিফাই করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নির্দিষ্ট কোনো সেমিস্টারের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, বহিষ্কার মানে বহিষ্কার, কোনো সেমিস্টার নেই এখানে। বিশ্ববিদ্যালয়কে কলঙ্ক মুক্ত করার জন্য এ সব কীটকে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করতে হবে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…