দেশের অন্যতম আলোচিত কনটেন্ট নির্মাতা রিপন মিয়া, যিনি অনলাইনে পরিচিত ‘রিপন ভিডিও’ নামে, সম্প্রতি নতুন বিতর্কে জড়িয়েছেন।
একসময় ছোট পরিসরে ভিডিও বানিয়ে শুরু করা এই তরুণ এখন বিজ্ঞাপন, সিনেমা প্রচারণা ও নানা ক্যাম্পেইনে নিয়মিত কাজ করছেন। জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি উঠেছে পারিবারিক অভিযোগও।
মঙ্গলবার বেসরকারি এক টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে রিপন মিয়ার ব্যক্তিজীবন নিয়ে নানা তথ্য উঠে এসেছে। সেখানে তার মা অভিযোগ করেন, খ্যাতির শীর্ষে পৌঁছে এখন নাকি গরিব মা-বাবার পরিচয় দিতে লজ্জা পান রিপন।
রিপনের মায়ের ভাষ্য, খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন আর আমাদের পরিচয় দেয় না। আমরা গরিব, হয়তো এতে ওর মান-সম্মান কমে যাবে, এই ভয়েই আমাদের দূরে রাখে।
তিনি আরও জানান, রিপন এখন আলাদা পাকা বাড়িতে স্ত্রী–সন্তান নিয়ে থাকেন এবং বাবা-মায়ের ভরণপোষণ দেন না। তবে রিপন মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদে প্রকাশিত তার বক্তব্য অনুযায়ী, যাকে তার স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে বড় ভাইয়ের স্ত্রী।
রিপন বলেন, ওটা আমার ভাবি, আমি এখনো বিয়ে করিনি।
অন্যদিকে, সাক্ষাৎকারে রিপনের বাবা বলেন, প্রথম দিকে আমার সহযোগিতায় ভিডিও বানাতো। পরে অন্যদের নিয়ে কাজ শুরু করে। এখন আর ওর ভিডিও দেখি না।
তবে তিনি জানান, ছেলে নিয়মিত খবর নেয়, যদিও আর্থিকভাবে সহায়তা করেন না।
এদিকে, বিষয়টি নিয়ে নিজেকে হয়রানির শিকার বলেও দাবি করেছেন রিপন মিয়া। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, অনুমতি ছাড়াই সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে ভিডিও ধারণ করেছেন। রিপনের ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বিতর্কের মাঝেও ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন রিপনের মা। তিনি বলেন, আল্লাহ যেমন রাখছে রাখুক, ছেলেটা যেন আরও বড় হয়, এই দোয়া করি।
হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…
বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…
কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…