রাজবাড়ীর সদর উপজেলায় মাইক্রোবাসচাপায় আব্দুল হান্নান (৫৮) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর সার্কিট হাউস এলাকায় রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান পাংশা উপজেলার সেনগ্রামের হারুন মাস্টারের ছেলে। তিনি পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের কাজ করতেন।
নিহতের স্বজনরা বলেন, ‘আব্দুল হান্নান পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের কাজ করতেন। কোনো এক কাজে তিনি রাজবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে এসেছিলেন। কাজ শেষে সার্কিট হাউসের সামনের সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়।
‘এ ঘটনায় আবদুল হান্নান গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শুভনাথ সৌরভ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান নামে একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।’
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, ঘাতক মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…