আন্তর্জাতিক পুরস্কার পেলেন রাজবাড়ীর জামাই চিকিৎসক বাসুদেব সাহা

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড হেড নেক সার্জন ডা. বাসুদেব কুমার সাহার খ্যাতির দ্যুতি ছড়াল বিদেশেও। নাক কান গলা রোগ চিকিৎসায় বিশেষ অবদান রাখায় ‘International peace Award 2025’ পুরস্কার পেয়েছেন তিনি।

মানবতার এক মূর্ত প্রতীক হয়ে উঠেছেন বাংলাদেশের তরুণ প্রতিভাবান নাক গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডা. বাসুদেব কুমার সাহা। যিনি সম্প্রতি কুমিল্লার ৬৫ বছরের আবুল কাশেমের ৪৫ বছর ধরে বহন করা একটি জটিল থাইরয়েড গ্লান্ডের টিউমার অপারেশন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া বিভাগে প্রচারিত সেই সংবাদ দেশের সীমানা পেরিয়ে অপারেশনের ঘটনাটি ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের এই চিকিৎসক নাক কান গলা রোগ বিভাগে বিশেষ অবদানের জন্য জিতে নিয়েছেন ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৫’।

রাজবাড়ী জেলা বালিয়াকান্দি উপজেলার, জামালপুর ইউনিয়নের মাসালিয়া গ্রামের  ইঞ্জিনিয়ার, বাবু অনিল কুমার মজুমদার এর একমাত্র জামাতা ডাঃ বাসুদেব কুমার সাহা।

গত ৯ অক্টোবর, বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট কতৃক আয়োজিত হিউম্যান হারমোনি কনফার্নেস অ্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডা. বাসুদেব কুমার সাহার হাতে পুরস্কারটি তুলে দেন মালদ্বীপের মৎস্য ও সমুদ্র সম্পদ মন্ত্রী মো. মুতালিব। আন্তর্জাতিক এই পুরস্কার জয়ে অনুষ্ঠান মঞ্চে লাল সবুজের পতাকা ওড়ান বাংলাদেশের এই চিকিৎসক।

আন্তর্জাতিক এই পুরস্কার অর্জনের অনুভূতি জানিয়ে ডা. বাসুদেব বলেন, ‘এই অর্জন আমার একার নয়।

এটি আমার পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল। এ অর্জন আমার পুরো টিমের নিজের এই অর্জনটি তিনি উৎসর্গ করেছেন নাক কান গলা রোগে আক্রান্ত রোগীদের মাঝে যাদের চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমেই পেয়েছেন আন্তর্জাতিক এই পুরস্কার।

ডা. বাসুদেব কুমার সাহা বর্তমানে নাক কান গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত আছেন। পাশাপাশি চিফ কনসালটেন্ট হিসেবে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করছেন।

গত ১ সেপ্টেম্বর ৬৫ বছরের বৃদ্ধ রোগী আবুল কাশেমর ৪৫ বছর ধরে বহন করা প্রায় দেড় ফিট দৈর্ঘ্যের জটিল এক থাইরয়েড টিউমার টানা ১০ ঘণ্টা ধরে অপারেশন করে সফল করেছেন। শান্তির সু-বাতাস ফিরিয়ে দিয়েছেন রোগী এবং তার পরিবারের মাঝে।

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago