গঙ্গাচড়ায় প্রয়াত বিএনপি নেতা লাকুর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎রংপুরের গঙ্গাচড়ায় জেলা বিএনপির সদস্য সচিব প্রয়াত আনিছুর রহমান লাকুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

‎উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান মাবু, আখেরুজ্জামান মিলন ও নাজমুল ইসলাম হুদা।

‎সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চাঁন, যুগ্মপপি সাধারণ সম্পাদক মোঃ আব্দুর বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলু সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, আনিছুর রহমান লাকু শুধু রাজনৈতিক সহকর্মী ছিলেন না, তিনি ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ সহযোদ্ধা। আমি লাকুর মুখে কখনো ‘পারব না’ শুনিনি, কখনো রাগ দেখিনি, এমনকি অভিমানও দেখিনি। তিনি ছিলেন সাহসী, আদর্শবান ও ত্যাগী নেতা, যিনি দলের সংকটকালে পিছু হটেননি। অন্যায়ের বিরুদ্ধে ছিলেন দৃঢ় কণ্ঠস্বর।

‎সভায় বক্তাগন প্রয়াত আনিছুর রহমান লাকুর রাজনৈতিক জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।

‎তারা বলেন, “তিনি ছিলেন একজন আপোষহীন, ত্যাগী ও নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্ব। জেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তাঁর অবদান চিরস্মরণীয়।”

‎তারা আরও বলেন, দলের দুঃসময়ে লাকু ছিলেন একজন সাহসী সংগঠক। তাঁর মৃত্যুতে রংপুর বিএনপি গভীর শূন্যতায় পতিত হয়েছে, যা সহজে পূরণ হবার নয়।

‎শোক সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago