বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে সক্রিয় হয়ে উঠেছে গজারিয়া উপজেলা মহিলা দল। কেন্দ্রীয় বিএনপি সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সম্ভাব্য মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী কামরুজ্জামান রতন এর দিকনির্দেশনায় উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভির নেতৃত্বে সাধারণ সম্পাদক লাভলী আক্তার সহ দলের নেত্রীবৃন্দ দিনরাত রোদ-বৃষ্টি উপেক্ষা করে ইউনিয়ন পর্যায়ে প্রচারণা চালাচ্ছেন।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত তারা গজারিয়া উপজেলার হোসেন্দি,ভবেরচর ও বালুকান্দি ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” উপস্থাপন করেন। ঘোষণার পর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছেন।
৩১ দফার মধ্যে অন্যতম হলো,
জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায়
সংবিধান সংস্কার কমিশন গঠন,সম্প্রীতি মূলক রাষ্ট্রব্যবস্থা,আইনসভা,মন্ত্রীসভা,রাষ্ট্রপ্রতি,প্রধানমন্ত্রী,বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যস্থার সংস্কার,মিডিয়া কমিশন গটন করে তথ্য ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা,ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান,কৃষকদের কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, যুগোপযোগী পরিকল্পনা নীতিমালা প্রনয়ণ ও বাস্তবায়ন,সার্বজনীন চিকিৎসা সেবা বাস্তবায়ন সহ আরও নানা জনকল্যাণমূলক উদ্যোগ।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিতা আনোয়ার, উপজেলা কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার, টেংগারচর ইউনিয়ন বিএনপির মহিলা দলের নেত্রী নূরজাহান বেগম প্রমুখ।
তাদেরকে দেখা যায় হোসেন্দি ইউনিয়নের জামালদি স্ট্যান্ড, হোসেন্দি বাজার, বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা ঘাট, তেতৈতলা বাজার ও ভবেরচর ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করতে। এসময় তারা গজারিয়া থানা পুলিশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি বলেন,তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি দেশের মানুষকে মুক্ত ও ন্যায্য রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে দেওয়ার রূপরেখা। আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিতে কাজ করছি।
সাধারণ সম্পাদক লাভলী আক্তার বলেন,
মহিলাদল আজ জনগণের পাশে। নারীরা যদি সচেতন হয়, তবে এই দেশকে গণতান্ত্রিক পথে ফেরাতে কোনো বাধাই টিকবে না। আমরা নারীদের এই আন্দোলনের মূল শক্তি হিসেবে গড়ে তুলছি।”
এছাড়া প্রচারণায় অংশ নেওয়া নেত্রীবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, অচিরেই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরে আসবে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…