Categories: খেলা

বিশ্ব রেকর্ড গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মেয়েদের ওয়ানডে ক্রিকেটের ৫২ বছরের ইতিহাসে তিন শতাধিক রান তাড়ায় নেমে জয়ের রেকর্ড ছিল কেবল একটি, শ্রীলঙ্কার। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লো অস্ট্রেলিয়া। চলমান বিশ্বকাপে ভারতের দেওয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটের জয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে অজিরা।

মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ লক্ষ্য ছুঁয়ে জয়ের রেকর্ডটা ছিল শ্রীলঙ্কার। গত বছর পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০২ রানের লক্ষ্য ৩৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে লরা ভলভার্টের ১৮৪ রানের ইনিংস ম্লান হয়ে গিয়েছিল চামারি আতাপাত্তুর অপরাজিত ১৯৫ রানের ইনিংসে।

অজিদের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা অ্যালিসা হিলির। ওপেনিংয়ে নেমে ১০৭ বলে করেছেন ১৪২ রান। ২১টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা। এই রান করার পথে হিলিকে সঙ্গ দেন লিচফিল্ড (৪০), এলিস পেরি (৪৭*)।

এর আগে ভারত ৪৮.৫ ওভারে অলআউট হয় ৩৩০ রানে। স্মৃতি মান্ধানা ৬৬ বলে ৮০ রান করার পথে নারী ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের রেকর্ডর সঙ্গে ছুঁয়েছেন ৫ হাজার রানের মাইলফলকও। রাওয়াল করেন ৭৫ রান।

মান্ধানা ও রাওয়ালের বিদায়ের পর রান তোলার গতি হারায় ভারত। ৩০ ওভারে ১ উইকেটে ১৯২ রান তোলা দলটি ১৩৮ রান তুলতেই হারায় শেষ ৯ উইকেট। অস্ট্রেলীয় পেসার অ্যানাবেল সাদারল্যান্ড ৪০ রানে নেন ৫ উইকেট।

চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার এটি তৃতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষ। টানা দ্বিতীয় হারের পর ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত আছে তিনে।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৮.৫ ওভারে ৩৩০ (মান্ধানা ৮০, রাওয়াল ৭৫, দেওল ৩৮, রদ্রিগেস ৩৩, ঘোষ ৩২; সাদারল্যান্ড ৫/৪০, মলিনু ৩/৭৫)।
অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ৩৩১/৭ (হিলি ১৪২, পেরি ৪৭*, গার্ডনার ৪৫, লিচফিল্ড ৪০; চরণী ৩/৪১)।
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: অ্যালিসা হিলি।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

53 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago