বানারীপাড়ায় বালিকা বিদ্যালয়ের ৬শিক্ষার্থী ঝাল মুড়ি ও ভেলপুরি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে

বরিশালের বানারীপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী ঝাল মুড়ি ও ভেলপুরি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
রবিবার (১২  অক্টোবর ) দুপুর দেড়টার দিকে স্কুলের মধ্যাহ্ন বিরতির সময় তারা স্কুলের সামনে সদর রোড়ে থাকা দোকান থেকে ঝালমুড়ি ও ভেলপুরি  খেয়ে বমি ও পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়ে।তাদেরকে প্রথমে স্কুলের অফিস কক্ষে এনে মাথায় পানি ঢালাসহ চিনির শরবত খাওয়ানোর পরও সুস্থ না হলে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে আসার পর মধ্যাহ্ন বিরতির সময় তারা স্কুলের সামনে সদর রোড়ে থাকা ঝালমুড়ি ও ভেলপুরির দোকান থেকে একটু  মরিচ বেশি নিয়ে ঝালমুড়ি ও ভেলপুরি খায়। খাওয়ার পর প্রথমে দশম শ্রেণীর ছাত্রী লতা অসুস্থ হয় এর পর পরই দশম শ্রেণীর সোহানা,আয়েশা, হাবিবা,মরিয়ম, ও ফাতেমা অসুস্হ হয়ে পরে । ধারণা করা হচ্ছে, স্কুলের সামনে খোলা দোকানের ঝালমুড়ি খাওয়ায় এমনটি হতে পারে।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান ফুড পয়জনিং নিয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা এখন কিছুটা সুস্থ ও শঙ্কামুক্ত।

স্কুলের সহকারি  শিক্ষক বাবু কল্লোল সরকার জানান  এখন অসুস্থ শিক্ষার্থীরা শঙ্কামুক্ত সবাই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে  বাড়ি চলে গেছে।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

1 hour ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago