গুড়া আদমদীঘিতে চোরাই মটরসাইকেল সহ চোর গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে চুরি যাওয়া মটরসাইকেল উদ্ধারসহ রাশেদ হোসেন রুবেল (২৬) নামের চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রুবেল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় দুপচাঁচিয়ার আলতাফনগর বাজার থেকে মটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। এসআই ফেরদৌস আলী বলেন, উপজেলার কুন্দগ্রাম ইউপির মটপুকুরিয়া বাজার এলাকায় বাড়ির সামনে থেকে পার্টস ব্যাবসায়ী ফরিদুল ইসলামের ১২৫ সিসি ডিসকোভার মটরসাইকেল চুরি যায়। গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার থেকে রাশেদ হোসেন রুবেল নামের এক চোরকে আটক এবং তার কাছে থাকা চুরি যাওয়া মটরসাইকেলটি উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদক সহ ১২ মামলা রয়েছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

13 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago