ঈশ্বরগঞ্জ পুলিশের অভিযানে গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তারঃ৩টি গরু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার গাছা এলাকা থেকে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাগান গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রুহুল আমীন (২৮) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত রুহুল আমীন (২৮) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গফরগাঁও উপজেলার চরমুছরন্দ গ্রামের তাহের আলীর ছেলে মো. বেলাল হোসেন (৩০) কে পিকআপ ভ্যানসহ আটক করে পুলিশ। ওই ভ্যানে চুরির কাজে ব্যবহৃত লোহার রড়, দা, শাবল, লোহার পাইপ ও গরু বাঁধার রশি উদ্ধার করা হয়।

রুহুল আমিনের স্বীকারোক্তিতে চক্রের আরও পাঁচজন সদস্যের নাম উঠে আসে। এর ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. বেলাল হোসেন (৩০), পিতা: তাহের আলী, সাং: চরমুছরন্দ, থানা: গফরগাঁও, জেলা: ময়মনসিংহ। সবুজ মিয়া (৩৯), পিতা: মো. আব্দুল মন্নান, সাং: খামার দেহুন্দা, থানা: করিমগঞ্জ, জেলা: কিশোরগঞ্জ। কাইয়ুম (৪৮), পিতা: জসিম উদ্দিন, সাং: গাজীর ভাটা, থানা: হালুয়াঘাট, জেলা: ময়মনসিংহ। মো. মকবুল হোসেন (৩৫), পিতা: মৃত রহমত আলী, সাং: চৈতনখালী, থানা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে চুরিকৃত ৩টি গরু উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, গ্রেপ্তারকৃত চারজনকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের আরও জিজ্ঞাসাবাদ করে চুরিকৃত বাকি গরু উদ্ধার এবং অপর সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলবে।

তিনি আরও জানান, রুহুল আমিনের দেওয়া জবানবন্দিতে চক্রের অন্যতম সদস্য মাসুদ মিয়ার নামও উঠে এসেছে, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago