নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের সরদারপাড়া গ্রামে আলোচিত প্রকৌশলী শফিউল্লাহ মিয়ার সহধর্মিণী মমতাজ বেগম (৭৫) হত্যা মামলায় ব্যবহৃত টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঘাতক নাতনি ফাউজিয়া ও তার কথিত স্বামী মিনারুলের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের একটি পুকুর থেকে টর্চ লাইটটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সময় আসামিরা হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেয়। তাদের দেখানো মতে হত্যায় ব্যবহৃত টর্চ লাইটটি আজ দুপুরে ঘটনাস্থলের পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের পর ধারাবাহিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে, এবং হত্যায় ব্যবহৃত অন্যান্য আলামতও সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে নিজ বাড়িতে প্রকৌশলী শফিউল্লাহ মিয়ার স্ত্রী মমতাজ বেগমকে (৭৫)হত্যা করা হয়। এই ঘটনায় নিহত মমতাজের মেয়ে বেবী খাতুন মামলা দায়ের করলে নিহতের নাতনি ফাউজিয়া ও তার কথিত স্বামী মিনারুলকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…