বালিয়াকান্দিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রবিবার (১২ অক্টোবর) সকালে বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, বালিয়াকান্দি মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন বলেন, “টাইফয়েড জ্বর একটি মারাত্মক সংক্রামক রোগ, যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। এ টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশু ও কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সবাইকে এ টিকা গ্রহণে সচেতন হতে হবে।”
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago