নারী এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিয়েছে ৩৪ দেশ। আট গ্রুপের মধ্যে শুধুমাত্র বাংলাদেশের গ্রুপেই এখনও পর্যন্ত সেরা দল নির্ধারণ হয়েছে। অন্য সকল গ্রুপেই এখনো নানা সমীকরণ রয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ে একমাত্র বাংলাদেশই এখন নির্ভার। আজ মিয়ানমারে মাঠে কোনো অনুশীলন করেনি বাংলাদেশ। হোটেলে রিকভারি সেশন ছিল।
গতকাল মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবলে ইতিহাস গড়েছে। স্বাভাবিকভাবেই দলের সবার মধ্যে উৎফুল্লতা রয়েছে। তবে সেটার বহিঃপ্রকাশ পুরোটা হয়নি। শনিবার তুর্কমেনিস্তান ম্যাচের পরই উল্লাসে মাততে চায় বাংলাদেশ। দলের সিনিয়র ফুটবলার শিউলি আজিম সেটাই বললেন, ‘এখনও আমাদের একটা ম্যাচ বাকি আছে। তাই আমরা ওভাবে উদযাপন করিনি। শেষ ম্যাচ খেলে আমরা পুরোপুরি (পুরোদমে) উদযাপন করবো।’
এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ের পরই এবার বাংলাদেশের সম্ভাবনার বিষয় আলোচনা হচ্ছিল ফুটবলাঙ্গনে। ফুটবলার-কোচিং স্টাফ সেই সময় প্রকাশ্যে সম্ভাবনা ও আশার বাণী সেভাবে শোনাননি। তবে এশিয়ান কাপ নিশ্চিত হওয়ার পর আজ শিউলি বলেছেন, ‘যখন আমরা আমাদের গ্রুপটা দেখেছিলাম, তখন আমাদের লক্ষ্য ছিল, আমরা সবাই যদি চাই, হৃদয় দিয়ে খেলি, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো।’
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…