‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হলো দুর্নীতিবিরোধী গণশুনানি। বরগুনায় দুদকের গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মানুষ শতাধিক অভিযোগ করেছেন।
রোববার ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ স্লোগানে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৮৫তম গণশুনানি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে গণশুনানি চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
গণশুনানিতে শতাধিক অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত ৫৯টি অভিযোগের শুনানি হয়।
গণশুনানিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবাদাতা কর্মকর্তাদের উপস্থিতিতে ভুক্তভোগী সেবা প্রার্থীদের অভিযোগ সরাসরি শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
তিনটি অভিযোগের বিষয়ে দুদক সরাসরি অনুসন্ধান করবে এবং ৫৬টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়।
দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় গণশুনানির আয়োজন করে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
তিনি বলেন, “দুর্নীতিকে প্রতিরোধ করার দায়িত্ব আপনার, আমার সবার। যার যেটি দায়িত্ব তিনি সেটি পালন করবেন।”
বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মোজাহার আলী সরদার ও বরগুনা পুলিশ সুপার আল মামুন সিকদার।
সামাজিক সচেতনতা সৃষ্টি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থাগুলোর কর্মচারীদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক সারাদেশে গণশুনানির আয়োজন করে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…