ঠাকুরগাঁওয়ে ১২ বছর বয়সী শিশু মুন্না নিখোঁজঃ পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা

ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বরুণগাঁও মাদ্রাসাপাড়া গ্রামের ১২ বছর বয়সী শিশু মো. মুন্না গত শনিবার (১১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে রায়পুর এলাকা থেকে নিখোঁজ হয়েছে। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
নিখোঁজ মুন্নার পিতা আমিনুল ইসলাম ও মাতা মুন্নি আক্তার জানান, মুন্না সেদিন বিকেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এবং তারপর থেকে আর ফেরেনি। আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকাগুলোতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুর বয়স ১২ বছর, গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৩ ফুট ৫ ইঞ্চি এবং ওজন আনুমানিক ২৫ কেজি।

ঘটনাটি নিয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৫৮৫।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে কেউ যদি মুন্নার সন্ধান পান, তবে দয়া করে ঠাকুরগাঁও সদর থানা বা নিকটস্থ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য।

মুন্নার পরিবার বর্তমানে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত শিশুটিকে উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

16 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

34 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago