সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, সততা, ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করব আমরা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও ৩১ দফা কর্মসূচি সম্পর্কে নিজে জেনে অন্যকে জানাতে হবে। শিগগির বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে বই প্রকাশ করে আপনাদের কাছে পাঠাব।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে যুবদলের উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ত্যাগের কথা উল্লেখ করে লুৎফুজ্জামান বাবর বলেন, অনেক অত্যাচার, জেল, জুলুম ও নির্যাতনের পরেও নেত্রী কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। আমিও দীর্ঘ ১৭ বছর জেল খেটেছি নির্যাতনে ভুগেছি কিন্তু আল্লাহ সহায় আছেন বলে বেঁচে আছি।
তিনি আরও বলেন, দখলবাজি ও চাঁদাবাজি যেন কেউ করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন তালুকদার ও পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান রনি।
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…