বরিশাল-২ আসনে জামায়াত প্রার্থীর উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -২ (বানারীপাড়া, উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান”র উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকালে ঢাকাস্থ
বানারীপাড়া ফোরামের উদ্যোগে রাজধানীর ইকোনোমিক রিপোর্টাস ফোরাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান বলেন, আমরা আপনাদেরকে সাথে নিয় মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত সবার বসবাস উপযোগী একটি মানবিক বানারীপাড়া গড়তে চাই। ঢাকাস্থ বানারীপাড়া ফোরামের সভাপতি মো:রফিকুল ইসলামের সভাপতিত্বে ও  হাসানুল ইসলাম স্বপন এবং  শাহাদাৎ হোসেন  শাহজালালের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজধানীতে অবস্থানরত বানারীপাড়ার সকল ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ,পৌর জামায়াতের আমির কাওছার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ,
বানারীপাড়া ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউদ্দিন লিটন,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মেহেদী হাসানসহ
দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিতিতে ছিলেন। সভার শুরুতে প্রধান অতিথি বরিশাল-২ আসনে জামায়াতের প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানকে ঢাকাস্থ  বানারীপাড়া ফোরামের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নেন।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

25 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

43 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago