বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জ্বরসহ ঠান্ডাজনিত রোগে ভুগছেন তিনি। এটি সাধারণ জ্বর না কোভিড, সেই অনিশ্চয়তায় আগাম সতর্কতা অবলম্বন করছেন তিনি।
শুক্রবার বাংলাদেশের একজন সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে তাকে।
এদিকে জানা গেছে, চলতি মাসের ২০ তারিখে ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন ত্যাগ করার কথা ছিল তারেক রহমানের। এ জন্য ভিসা, টিকিট সংগ্রহসহ সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে ওমরাহ পালনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তিনি।
এছাড়া, নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার প্রাথমিক পরিকল্পনা থাকলেও এখন দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরতে চান তিনি। নির্বাচনের আগে পুরো তিন মাস প্রচারণাকাজে অংশ নিতে চান তিনি। দেশে ফেরার পথে ওমরাহ করে ফিরবেন কিনা তা এখনও জানা যায়নি। তবে এখন দেশে ফেরার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তার।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…