পিরোজপুরে কচা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, কঠোর অভিযানে জব্দ জাল পুড়িয়ে ধ্বংস।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কচা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে এক হাজার মিটার ইলিশ ধরার জাল ও একটি বেহেন্দী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১১ অক্টোবর) সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, “মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের অবরোধ সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পরে জব্দকৃত জাল উপজেলা প্রশাসন মাঠে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে, মেরিন ফিসারিজ অফিসার মোঃ আইনুল নিশাতের তত্ত্বাবধানে এবং নৌ পুলিশের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণে ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিন দেশের সব নদ-নদীতে ইলিশ শিকার, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় মা ইলিশ শিকার বন্ধ রাখতে প্রশাসন ও মৎস্য বিভাগ নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এদিকে, মা ইলিশ রক্ষায় চলমান এ বিশেষ অভিযানে সাধারণ জেলেদের সহযোগিতা কামনা করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
অমিত হাওলাদার, পিরোজপুর প্রতিনিধি:

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

27 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago