সিরাজগঞ্জে মাজলিসুল মোফাস্সিরিন জেলা শাখার উদ্যোগে মুসলিম উম্মাহর ঐক্যৈ আলেমদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মাজলিসুল মোফাস্সিরিন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুসলিম উম্মাহর ঐক্যৈ আলেমদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
১১ অক্টোবর শনিবার সকালে সিরাজগঞ্জ রোড চত্বরে সিদ্দিক প্লাজার হল রুমে সহস্রাধিক বিভিন্ন পেশার আলেম ওলামাদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন মাজলিসুল মুফাস্সিরিন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সভাপতি মাওঃ রাকিবুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহঃ সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ ৪  উল্লাপাড়া , সলংগা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ, মাওঃ মোঃ শাহিনুর আলম, জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা, ও সংসদ সদস্য পদপ্রার্থী সিরাজগঞ্জ ১ কাজিপুর আসনের । অধ্যক্ষ মোঃ আলী আলম, নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা, ও সংসদ সদস্য পদপ্রার্থী  বেলকুচি, চৌহালী আসনের। অধ্যাপক জাহিদুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা, ও সংসদ সদস্য পদপ্রার্থী সদর ও কামারখন্দ আসনের,  অধ্যাপক মিজানুর রহমান, আমীর শাহাজাদপুর উপজেলা ও সংসদ সদস্য পদপ্রার্থী শাহাজাদপুর আসনের।  এছাড়া সিরাজগঞ্জ জেলা সকল উপজেলা আমীর, সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মাওলানা মোঃ সোলায়মান আলী,মাজলিছুল মোফাস্সিরিন সিরাজগঞ্জ জেলা সকল উপজেলা সভাপতি গন উপস্থিত ছিলেন।
সেমিনারে জেলার বিভিন্ন ঘরানার বিশেষ করে কওমী , আলীয়া,আহলে হাদীস অঙ্গনের সহাস্রাধীক ওলামা মাশায়েখগন উপস্থিত হন হলরুমে জায়গায় সংকুলান না হওয়ায় বাহিরে অবস্থান করতে দেখা যায়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামীর বাংলাদেশ হবে আসলামের বাংলাদেশ, তাই মুসলিম উম্মাহর ঐক্যৈ বদ্ধ করতে ওসেই ঐক্যকে অটুট রাখতে আলেমদের ভুমিকা রাখতে হবে। আমারা সকল আলেম ওলামাদের আহ্বান জানাচ্ছি আপনারা ওয়াজের ময়দানে বিতর্কিত কোন বক্তব্য রাখবেন না। আসছে আগামীর জাতীয় নির্বাচন সাধারণ মানুষকে ইসলামের পক্ষে কাজ করার জন্য আপনাদের ভুমিকা রাখতে হবে।

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago