বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘জনগণ যেটা গ্রহণ করবে, সেটাই হবে। জনগণের কথা বলে পিআর সিস্টেম আপনি জনগণের ওপর চাপিয়ে দিতে পারেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনোভাবেই পিআর পদ্ধতিতে বিশ্বাসী নয়।’
গতকাল শুক্রবার বিকেলে রংপুর শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই পিআর পদ্ধতি নয় দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি। এক শ্রেণির লোক নির্বাচনকে প্রলম্বিত করতে এই পদ্ধতির দাবি তুলছেন। যারা জনগণের নাম করে পিআর পদ্ধতি নিয়ে মাঠে লড়াই করছে তাদের নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে পরবর্তীতে পিআর বাস্তবায়ন করার আহ্বান জানাই। তখন পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়েন।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। সেই নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে বিএনপির পক্ষ থেকে কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।’
এরপর সদ্যপ্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকুর শোক সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিশেষ অতিথি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ অন্যান্য নেতারা। শোক সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেই সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু গত ৮ অক্টোবর বুধবার দলীয় কাজ শেষে ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়ায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সকাল ৭টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…