ঠাকুরগাঁওয়ে সাতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সাতার প্রশিক্ষণে এসে আয়মান (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে সাতার প্রশিক্ষণের সময় পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।

নিহত আয়মান সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।

প্রশিক্ষকরা জানায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েক সপ্তাহ ধরে শিশুদের সাতাঁর প্রশিক্ষণ চলছে। সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয়। আজও প্রশিক্ষণ চলছিল।

আয়মানের চাচা নিজেই একজন প্রশিক্ষক তার সাথে শিশু আয়মান এসেছিল । প্রশিক্ষন নেয়ার পর আয়মানকে পানি থেকে তুলে দেয়া হয়। পরে সবার চোঁখ ফাঁকি দিয়ে পানিতে নিঁখোজ হয়।

তাকে খুজে না পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। প্রশিক্ষন নিয়ে পানি থেকে উঠানো হয় তাকে।

পরে চোঁখ ফাঁকি দিয়ে আবার পানিতে নামলে এ দূর্ঘটনা ঘটে। তার পরেও কারো গাফিলতি আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একই সাথে সকল অভিভাবককে আরো সচেতন হওয়ার অনুরোধ করেছেন তিনি।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

37 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

55 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago