বালিয়াকান্দিতে মসজিদের ইমামদের সাথে হারুনের রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সকল মসজিদের ইমাম সাহেবদের সাথে রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রতাশী ও সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হারুন অর রশীদ হারুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
( ১১অক্টোবর) শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলার অডিটোরিয়ামে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রতাশী ও সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশীদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম কমিটির আহবায়ক মাওঃ রফিকুল ইসলাম বুলবুল, মুফতি মোঃ শামসুদ্দিন আহমেদ , মাওলানা আব্দুল কাদের লোহানী, মাওলানা মঈনুল ইসলাম, বহরপুর ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা মোঃ সামসুদ্দিন আহমেদ, মাওলানা বাহাউদ্দীন সেলিম, বালিয়াকান্দি উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু মুসা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়া এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাফর আলী মিয়া। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের শতশত ইমাম ও মুসলীগন উপস্থিত ছিলেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago