বগুড়া শহর আ.লীগের সাধারণ সম্পাদক ববি ঢাকায় গ্রেপ্তার

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি (৫৬) কে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল বাহার।বদলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে ববি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরে ২০২১ সালের পৌরসভা নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে পরাজিত হন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার কাছে। ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ডিবির ওসি ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে দায়ের করা অন্তত ১২টি মামলায় ববির নাম রয়েছে। এসব মামলায় হত্যা, বিস্ফোরক ও সংঘর্ষের অভিযোগ অন্তর্ভুক্ত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বগুড়া প্রতিনিধি

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

26 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago