কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকায় আজ (১০ অক্টোবর ২০২৫) সকালে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশ্রম ব্রিজের নিকটবর্তী একটি আকাশি গাছের নিচে এলাকাবাসী একজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃতদেহটি কয়েক ঘণ্টা আগের হতে পারে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…