যারা ভারতপন্থী শাসন চায়, তারাই দেশকে অস্থিতিশীল করছে : রুমিন ফারহানা

যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন চায় তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে ‘বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভ কার’—এমন প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, ‘যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন দেখতে চায়, তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভবান হতে চায়। বাংলাদেশে এ মুহূর্তে যত বেশি অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে, যত বেশি বিদ্বেষ ও ঘৃণার চাষ করা যাবে, অনৈক্য তৈরি করা যাবে, তত বেশি সম্ভাবনা তৈরি হবে, বাংলাদেশ আরেকবার গণতন্ত্রের পথে উত্তোরণ ঘটাতে পারবে না, মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না; তত বেশি সম্ভাবনা তৈরি হবে, বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার, এটি এই সরকারও হতে পারে, আরেকটি অনির্বাচিত সরকারের খপ্পরেও পড়তে পারে— এগুলো যত বেশি হবে, ভারতের বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে শক্তভাবে প্রতিষ্ঠিত হওয়ার তত বেশি সুযোগ তৈরি হবে।তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রথম দিকে হচকিত ব্যাপার ছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না, তারা কী করবে। এই সরকার এবং কিছু রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে ক্রমেই মবের রাজত্বে পরিণত হলো। আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল দৈর্ঘ্যে এবং প্রস্থে অনেক বড় হচ্ছে।

যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন চায় তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে ‘বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভ কার’—এমন প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন দেখতে চায়, তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভবান হতে চায়। বাংলাদেশে এ মুহূর্তে যত বেশি অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে, যত বেশি বিদ্বেষ ও ঘৃণার চাষ করা যাবে, অনৈক্য তৈরি করা যাবে, তত বেশি সম্ভাবনা তৈরি হবে, বাংলাদেশ আরেকবার গণতন্ত্রের পথে উত্তোরণ ঘটাতে পারবে না, মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না; তত বেশি সম্ভাবনা তৈরি হবে, বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার, এটি এই সরকারও হতে পারে, আরেকটি অনির্বাচিত সরকারের খপ্পরেও পড়তে পারে— এগুলো যত বেশি হবে, ভারতের বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে শক্তভাবে প্রতিষ্ঠিত হওয়ার তত বেশি সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রথম দিকে হচকিত ব্যাপার ছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না, তারা কী করবে। এই সরকার এবং কিছু রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে ক্রমেই মবের রাজত্বে পরিণত হলো। আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল দৈর্ঘ্যে এবং প্রস্থে অনেক বড় হচ্ছে।
যারা চায় বাংলাদেশে সত্যিকার অর্থে ভারতের শক্ত নজরদারি, ভারত সমর্থিত সরকার থাকুক, তারাই এ ধরনের বিভেদ-ঘৃণা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে।’
স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago