বরগুনা আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থী সাধারণ মানুষের জন্য বরগুনায় ‘নায়কুঞ্জ’-এর শুভ উদ্বোধন

বরগুনার আদালত প্রাঙ্গনে দূরদূরান্ত থেকে আসা বিচার প্রার্থীদের বিশ্রামের পাশাপাশি নারী ও শিশুদের জন্য মাতৃদুগ্ধ কর্নার ‘ন্যায়কুঞ্জ’-এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে. বি. এম. হাসান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ উপলক্ষ্যে আয়োজিত এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা জেলা ও দায়রা জজ মো: সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, জেলা ও দায়রা জজ (নারী ও শিশু) লাইলাতুল ফেরদৌস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: ওসমান গনি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ ( পিপিএম ) এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জে. বি. এম. হাসান বলেন, ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের মাধ্যমে দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীদের জন্য একটি সুন্দর ও শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সময় তিনি আরো বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একযোগে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন কক্ষ ও ভবন ঘুরে দেখেন বিচারপতি জেবিএম হাসান। এসময় তিনি আরো বলেন বরগুনায় বিচারক, আইনজীবী এবং বিচার প্রার্থীদের জন্য অবকাঠামগত উন্নয়নে তিনি ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলবেন। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণের স্থান নির্বাচন সংক্রান্ত বিষয়ে তার সাথে আলোচনা করেন জেলা ও দায়রা জজ আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ কাজী আশরাফুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ -২ দেব্রত বিশ্বাস, সিনিয়র সহকারী জজ এম এ আজহারুল ইসলাম, সহকারি জজ আরিফ হোসেন, মোহা: রানা শেখ, সেলিনা আক্তার এবং পাবলিক প্রসিকিউটর অ্যাড. নুরুল আমিনসহ স্থানীয় প্রশাসন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

এর আগে ২০২৩ সালের ২ জুন বিচার প্রার্থীদের জন্য আধুনিক এ বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: সেলিম।

মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

9 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago