বগুড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওয়াদুদ হোসেন (৪৭)। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৃত ওসমান গনির পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা নং–১১, তারিখ–০৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি., জিআর নং–৯৩২, ধারা–১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ দণ্ডবিধি এবং ৩/৫/৬ The Explosive Substances Act, 1908 এর অধীনে মামলা দায়ের করা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ ও বগুড়া সদর থানা পুলিশের যৌথ অভিযানে মাঝিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago