রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক।

‎মৃত্যুকালে আনিছুর রহমান লাকুর বয়স হয়ছিল ৫৩ বছর। তিনি বৈবাহিক জীবনে ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

‎সকাল ১০টার দিকে তার মরদেহ রংপুরে পৌঁছায়। নিজ এলাকার নুরপুরের বাসায় নেওয়া হলে স্বজন, প্রতিবেশী ও দলীয় নেতাকর্মীদের কান্নায় শোকের ছায়া নেমে আসে।

‎দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেই সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু  দলীয় কাজ শেষে ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পরেন। পরে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সকাল ৭টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎বাদ আসর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নুরপুর হোমিও কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এর আগে মরদেহ রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে নেওয়া হয়, যেখানে দলীয় নেতারা শ্রদ্ধা জানায়।

‎তার জানাজায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

‎আনিছুর রহমান লাকুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

‎বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং তিনি মিথ্যা মামলায় ১০ বছরের সাজা ভোগ করেন।

‎রংপুর নগরীর নুরপুরের বাসিন্দা আনিছুর রহমান লাকু ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি ২০২২ সালে জেলা বিএনপির কমিটিতে সদস্য সচিব পদে মনোনীত হন।

‎আনিছুর রহমান লাকু আগামী ১৪ অক্টোবর সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এবং জাতীয় নির্বাচনে রংপুর সদর ৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago