রাঙামাটি শহর — পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের বরকল উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রাঙামাটির হোটেল চন্দ্রিমায় অনুষ্ঠিত সভায় মোঃ রুহুল আমিনকে সভাপতি ও মোঃ জাকিরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম সওদাগর। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, রাঙামাটি জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ ছগির আহম্মেদ এবং রাঙ্গামাটি জেলা শাখার সদস্য সচিব মোঃ রাকিব হাসানসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন মোঃ শাহীর উল হক ও নুরুল আফসার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন। সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আঞ্চলিক উন্নয়ন, জনগণের অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকাকে জোরালো করাসহ সক্রিয় ব্যক্তিদের মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ গ্রহণের ব্যপারে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি মোঃ শাহ আলম সওদাগর বলেন, “স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক অধিকার রক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করতে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অপরিহার্য — বরকল উপজেলা শাখার এই নতুন উদ্যোগ তা আরও মজবুত করবে।”
আংশিক কমিটি ঘোষণা উপলক্ষে উপস্থিত নেতারা উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠন সক্রিয় করার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার, উন্নয়নমূলক কর্মসূচি এবং অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি বরকল উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন অভিজ্ঞ কর্মী মনোনীত কমিটিতে স্থান পান এবং আগামী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…