পটুয়াখালীর দুমকি উপজেলার কার্তিকপাশায় প্রতিবন্ধীর বসতঘর ভাঙচুরের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় লেবুখালী ইউনিয়নে এক শারীরিক প্রতিবন্ধীর বসতবাড়িতে রাতের আঁধারে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী বারেকের বিরুদ্ধে । এ বিষয়ে ভুক্তভোগী শাহজালাল দুমকী থানায় লিখিত অভিযোগ করেছেন। শাহজালাল (২৮) লেবুখালীর পূর্ব কার্তিকপাশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। পরিবারের সঙ্গে বসবাস করলেও কিছুদিন আগে রাস্তার পাশে একটি নতুন ঘর নির্মাণ করেন।শাহজালালের অভিযোগ, রোববার রাত দেড়টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে বারেকের নেতৃত্বে একদল লোক তাঁর নতুন বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁরা ঘরের বেড়া, চাল, আসবাবপত্র ও ঘরে থাকা চাল, মরিচ, হলুদসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।শাহজালাল বলেন,আমি একজন প্রতিবন্ধী । অনেক কষ্ট করে নতুন ঘর তুলেছি। ঘটনার দিন রাতে আমরা অন্য বাড়িতে থাকার সুবাদে সুযোগে সৌদি প্রবাসী বারেক দলবল নিয়ে রাতের আঁধারে আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছে।’ভুক্তভোগীর মা রাশিদা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার শ্বশুরের কাছ থেকে বারেক ২০ শতক জমি সাফকবলা দলিল নিয়েছে বলে দাবি করেন। কিন্তু জমির দলিল দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকার করেন।ভাঙচুরের ঘটনা স্বীকার করে বারেকের শ্যালক শাহজাহান বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে দ্রুত মীমাংসা করা হবে।’
অভিযুক্ত বারেকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
দুমকী থানার অফিসার ইনচার্জ বলেন‘লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago