কুড়িগ্রামে শ্রমিকদের সাথে বিএনপির মত বিনিময় সভা

“শ্রমিকের ঘামেই দেশের অর্থনীতি এগিয়ে যায়, তাদের সম্মান, অধিকার ও মর্যাদা রক্ষাই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রাম সদরের লোড-আনলোড ও কুলি শ্রমিকসহ সব শ্রমিকের সাথে  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির দলীয় কার্যালয়ে৷ শ্রমিক নেতা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম.আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লব, শ্রমিক নেতা মোঃ রিজন সরকার, মোঃ আজিজুল ইসলাম, মোঃ রিপন আহমেদ, ফুলবাবু প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ ও কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে আজকের এই আলোচনা নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা আরও বলেন, আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করে যাবেন ইনশাআল্লাহ।
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

4 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

1 month ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

1 month ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago