রায়গঞ্জে গ্রামের পর গ্রাম অবিরাম গনসংযোগ করছেন জামায়াতের প্রার্থী ডঃ  আঃ সামাদ

সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ, তাড়াশ সলঙ্গা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ গ্রামের পর গ্রাম অবিরাম গনসংযোগ করে যাচ্ছেন ।
০৮ অক্টোবর বুধবার সকালে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে গনসংযোগ করেন ও বিকেলে অত্র ইউনিয়নের সবগুলো হাট ও বাজার প্রতিটি মানুষের কাছে দোয়া চেয়েছেন। তিনি সকল মানুষের মাঝে একটি কথা স্মরণ করিয়ে দেন দেশে যে বস্তা পচা নিয়ম কানুন আছে তা বদলাতে পারলেই ও সৎ মানুষ দ্বারা পরিচালিত হলেই জনগণের ভাগ্য খুলে যাবে।
গ্রামের সাধারণ মানুষ তার মত একজন উচ্চ শিক্ষিত মানুষ কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন।একদম প্রান্তিক জনগোষ্ঠীর সাথে মিশে একাকার হয়ে গেছেন। হিন্দু মুসলিম সবাই কাজ রেখে, ব্যাবসা তার সাথে দেখা করতে ও একটু কথা বলতে ছুটে আসতে দেখা গেছে।
তিনি ধানগড়া ইউনিয়নের দক্ষিণ এলাকার সবগুলো গ্রামের মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মাওঃ মোঃ রুহুল আমিন জিহাদী, মসজিদ মিশনের সেক্রেটারি, মাওঃ আব্দুল মতিন, নলকা ইউনিয়নের আমীর, আঃ মালেক, সেক্রেটারি, রুহুল আমিন, ধানগড়া ইউনিয়নের সভাপতি, মোহাম্মদ আলী, সেক্রেটারি মাওলানা আঃ মমিন, সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । যেখানে অন্যান্য রাজনৈতিক দলের কোনো প্রকার প্রার্থীর নাম ই ঘোষণা করাই সম্ভব হয়নি প্রচার তো পরের বিষয় সেখানে জামায়াতে ইসলামীর প্রার্থী ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ আসনের প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে,ও ওয়ার্ডে নিয়মিত প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন।

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

4 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

1 month ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

1 month ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago