বিসিএস পরিক্ষার্থীদের জন্য পরিবহন সেবার ঘোষণা ববি প্রশাসনের

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিবহন সেবার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।

৮ অক্টোবর (বুধবার ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে পরিবহন পুলের দুটি বাস শর্তসাপেক্ষে বরিশাল-ঢাকা-বরিশাল রুটে চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে—

১. আগ্রহী প্রার্থীদের ৭ অক্টোবর দুপুর ২টা থেকে ৮ অক্টোবর দুপুর ৩টার মধ্যে পরিবহন পুলে গিয়ে অফেরতযোগ্য ১০০ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করে টোকেন সংগ্রহ করতে হবে।

২. রেজিস্ট্রেশনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, বিসিএস পরীক্ষার প্রবেশপত্র এবং সার্বক্ষণিক সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।

৩. প্রত্যেক বাসের সামনের দুটি সারির মোট ১০টি আসন নারী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তবে কাঙ্ক্ষিত সংখ্যক নারী শিক্ষার্থী না পাওয়া গেলে আসনগুলো প্রাপ্যতার ভিত্তিতে বণ্টন করা হবে।

৪. রেজিস্ট্রেশন টোকেনে ক্রমিক নম্বর দেওয়া থাকবে এবং সে অনুযায়ী আসন বণ্টন করা হবে।

৫. শিক্ষার্থীদের টোকেন সংরক্ষণ ও সঙ্গে রাখতে হবে; টোকেন কোনোভাবেই ফেরত বা বিনিময়যোগ্য নয়।

৬. বাস ছাড়ার ২০ মিনিট আগে নির্ধারিত স্থানে রিপোর্ট করতে হবে।

৭. বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনে শর্তাবলি সংযোজন, বিয়োজন বা পরিমার্জনের ক্ষমতা রাখে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুটি বাস আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্দেশ্যে রওনা দেবে এবং শুক্রবার দুপুর ৩টায় কার্জন হল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ফিরে আসবে।

এই উদ্যোগের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে চায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

4 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

1 month ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

1 month ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago