সুন্দরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আমি কন্যা শিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর)উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি কায়সার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র রায়, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ একরামুল হক,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়কারী লুৎফর রহমান বকসি, গণমাধ্যমকর্মী সুনীল শর্ম্মা, ছাত্র প্রতিনিধি নূর আলম মিয়া নূর, মুক্তি শক্তি মহিলা সমিতির উপদেষ্টা আনোয়ার হোসেন এবং শিক্ষার্থী শ্রাবণ, রুমু, ইয়ারিন, আহমেদ প্রমুখ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা আজ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজের প্রতিটি স্তরে তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষা আলো থেকে যাতে কোনো কন্যাশিশু বঞ্চিত না হয়,সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

4 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

1 month ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

1 month ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago