শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিতের প্রতিশ্রুতি তারেক রহমানের

আগামী নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত ও জাতীয়করণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘পারিবারিক পাঠশালার গণ্ডি পার হওয়ার পর প্রতিটি শিক্ষার্থীর আদর্শ রোল মডেল হচ্ছেন শিক্ষকরা। কিন্তু শিক্ষকরা যদি রাষ্ট্র এবং সমাজে প্রতিনিয়ত সংসার সম্মান নিয়ে টানাপড়েনে থাকেন, তাহলে তাদের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসেবে উপস্থাপন করা সম্ভব হয়ে ওঠে না।শিক্ষকরা যেন নিজেকে একজন রোল মডেল হিসেবে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারেন, সে ধরনের শিক্ষাব্যবস্থা প্রণয়নে বিএনপি বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে।’

 

তিনি আরো বলেন, ‘শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তবমুখী পদক্ষেপ কী কী গ্রহণ করা যায়, সেগুলোর ব্যাপারে কাজ করছি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের স্কুল, মাদরাসার শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা এবং সামাজিক সম্মান সমুন্নত করে শিক্ষকতা পেশাকে সুযোগ এবং সম্মানের দিক থেকে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার প্রয়োজন আছে অবশ্যই।’

তারেক রহমান বলেন, ‘শিক্ষকতা পেশা কখনোই উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতো হতে পারে না।বরং শিক্ষাদীক্ষায় সবচেয়ে মেধাবী মানুষটি যাতে কর্মজীবনে প্রথম অগ্রাধিকার হিসেবে শিক্ষকতা পেশাকে বেছে নিতে পারেন বা নিতে আগ্রহী হয়ে ওঠেন। বিএনপি শিক্ষক নিয়োগ এবং শিক্ষাব্যবস্থাকে সেভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা করছে।’

 

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে শিক্ষকদের সম্মান এবং মর্যাদার সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি জড়িত। দুর্নীতিবাজরা বিত্তবান হলে রাষ্ট্রের ভাবমূর্তি কমে।কিন্তু শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে।

 

তিনি আরো বলেন, আমাদের রাষ্ট্র বা সমাজ ব্যবস্থায় দুর্নীতি নামক একটি ব্যাধি রয়েছে। ব্যক্তিগতভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষকরা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার ক্ষেত্রে যোগ্য ভূমিকা পালন করতে পারেন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

9 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago