বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে ৩ সদস্যের কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার  ( ৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছাত্র সংসদ গঠনের উদ্দেশ্যে গঠিত এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, আইন বিভাগের প্রভাষক ছোটন আলী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন (জাভেদ)। এই কমিটি এখন বাকসু গঠনের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বাকসু গঠনের প্রক্রিয়া শুরু করলেও, কবে নাগাদ কমিটির কাজ শেষ হওয়া বা সংসদ গঠনের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি রেজিস্ট্রার ড. মো: মুহসিন উদ্দীন। এই কমিটি এখন বাকসু গঠনের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করবে।

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago