কারাবন্দি আ.লীগ নেতার জন্মদিনে ফ্যাসিবাদের পক্ষে স্ত্রী সাবেক ছাত্রলীগ নেত্রী রাবির ডেপুটি কন্ট্রোলার ফেরদৌসী আক্তার কণার আবেগঘন স্ট্যাটাস

কারাবন্দি আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লার জন্মদিনে তাকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী ফেরদৌসী আক্তার কণা। ছাত্রলীগ কোটায় অফিসার পদে চাকরি পাওয়া ছাত্রলীগের সাবেক এই নেত্রী এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার।

রোববার সকালে আহম্মদ আলী মোল্লার জন্মদিনে ফেরদৌসী আক্তার কণা তার আবেগঘন স্ট্যাটাসে খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে বলে উল্লেখ করেন। তার স্ট্যাটাসে লেখেন-

‘শুভ জন্মদিন আমার অস্তিত্ব’

জানি এ পথটা মসৃণ নয়, তবুও আমি নিশ্চিত দিনশেষে জয়ী তুমিই হবে কারণ আমি আছি সবসময় তোমার ভালবাসার ছায়া হয়ে। এলাকার হাজার হাজার মানুষের প্রার্থনায় তুমি আছো। বাচ্চাদের সারাদিনের সব কাজে তার বাবা আছে সবখানে । আমরা সবাই তোমাকে অনেক মিস করি। খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে ইনশাআল্লাহ।

আমার ভালবাসা, আজকের দিনে দোয়া করি, যেখানেই আছ,সেখানেই যেন আল্লাহ তোমাকে হেফাজত রাখে,সুস্থ রাখে।সবাই বরাবরের মতো আমাদের পরিবারের পাশে থাকবেন, দোয়ায় রাখবেন। আমিন..’

ফেরদৌসী আক্তার কণার এধরনের স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। নাম প্রকাশ না করার শর্তে তার একজন সহকর্মী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলারের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে এ ধরনের ফ্যাসিবাদী চেতনার স্ট্যাটাস দেওয়া এবং প্রশাসনের নীরব ভূমিকা জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আসিফ হোসেন নামের এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, কণার মতো অনেকেই এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। এরপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে দিন দিন ফ্যাসিবাদের দোসররা আরো বেশি সক্রিয় হচ্ছে।

কারাবন্দি স্বামী আহমেদ ২০১১-২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, পরে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর ঘাতক নির্মূল কমিটির সহ সভাপতি ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখা’র কোষাধ্যক্ষ এবং গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

চলতি বছরের ১৭ জুন রাত সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, কারাবন্দি স্বামীর জন্মদিনে ফ্যাসিবাদের দোসর রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদের নেত্রী কণার এই আবেগঘন স্ট্যাটাসেও ফুটে উঠেছে ফ্যাসিবাদী তৎপরতার একটা ইঙ্গিত। এভাবে কণার মতো আরো অনেক পলাতক ও কারাবন্দি আওয়ামী লীগ নেতাদের স্ত্রী-সন্তানেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago