বরিশালে এক সঙ্গে তিন ছেলে ও দুই মেয়ে জন্ম দিলেন এক গৃহবধুঃ এলাকায় চাঞ্চল্য

বরিশালে একসঙ্গে পাঁচটি নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মেদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালে সন্তানদের জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে রয়েছে তিন ছেলে এবং দুই মেয়ে।

গৃহবধূ লামিয়া আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা। তাঁর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন। একসাথে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago