কেডিএ’র লিফলেটে মুজিব শতবর্ষের লোগোঃ জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি

খুলনায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে মুজিব শতবর্ষের লোগো সম্বলিত লিফলেট বিতরণ করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। এ নিয়ে অংশগ্রহণকারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে তড়িঘড়ি করে সেগুলো ফেরত নেয়া হয়।

সোমবার (৬ অক্টোবর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত অনেকে বিষয়টি দেখে বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তাদের অভিযোগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার লিফলেটই ভুলবশত নয়, বরং অবহেলাবশত বিতরণ করা হয়েছে। এতে সরকারি সংস্থার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন কেউ কেউ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রকৌশলী মাহমুদ আলম বলেন, সরকার পরিবর্তনের পরও কেডিএর মতো সংস্থা পুরোনো রাজনৈতিক ছাপ বহন করে এমন লিফলেট বিতরণ করবে এটা মেনে নেয়া যায় না। এটা শুধুই ভুল নয়, অবহেলারও উদাহরণ। সরকারি অনুষ্ঠানে ব্যবহৃত সব উপকরণ যাচাই করা উচিত।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা শাখা লিফলেট বিতরণ করেছে। এ বিষয়ে জানতে কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। তবে এসএমএস পাঠালে তিনি প্রতি উত্তরে জানান, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। আপনারা প্রকৃত ঘটনা জানলে আমাকে জানাবেন প্লিজ।

যোগাযোগ করা হলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন আমার দেশকে বলেন, ‘এটি খুবই অনাকাঙ্খিত। দিবসকে কেন্দ্র করে অনেক লিফলেট ছাপা হয়। অফিসে কিছু পুরনো লিফলেট ছিল, ভুলবশত সেগুলো বিতরণ হয়ে গেছে। দেখতে পেয়েই আমরা তুলে নিয়ে ডেস্ট্রয় করে ফেলেছি। কেডিএ চেয়ারম্যান আরো জানান, আমরা বিষয়টি তদন্ত করবো এবং কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।’

খুলনা ব্যুরো

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

26 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

44 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

54 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago