শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ভারতীয় জিরা জব্দঃ কাভার্ডভ্যান সহ আটক ৩

শায়েস্তাগঞ্জে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় ৬ লাখ টাকার জিরা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হল কাভার্ড ভ্যান চালক কুড়িগ্রামের সুরুজ মিয়া (৫৫), রংপুরের হেলপার রনি ইসলাম (২১) ও কেরানীগঞ্জের ভ্যান সহকারী মো. নাদিম (৩২) ।
গতকাল রবিবার (৫ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীনে অলিপুর ক্যাম্পের নিয়মিত চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।
হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায়, ঢাকাগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৭১৯৪) তল্লাশি করে ভারতীয় কোম্পানির ২০ বস্তা জিরা  উদ্ধার করা হয়। প্রতিটি বন্ধায় ৩০ কেজি করে মোট ৬০০ কেজি জিরা, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, হাইওয়ে পুলিশ সড়কে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় তৎপর। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ভারত থেকে অবৈধ পথে কিছু পণ্য পাচার হচ্ছে।  নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অবৈধভাবে বিদেশি পণ্য দেশে প্রবেশের চেষ্টা যে-ই করুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। হাইওয়ে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সঞ্জয় দাস জানান, অলিপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট চলাকালে ভ্যানটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে দেখা যায়, এতে ভারতীয় তৈরি জিরা বহন করা হচ্ছে।  আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। জব্দ করা কাভার্ড ভ্যান ও পণ্য হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago