পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় সদর ইউনিয়ন বিএনপির মানববন্ধন

“মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করব না”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায়  উপজেলার হাজিরহাট লঞ্চঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে সদর ইউনিয়ন বিএনপি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্যাদা।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের স্বার্থে ইলিশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। মা ইলিশ রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে মা ইলিশ রক্ষায় ভূমিকা রাখতে হবে— তাহলেই টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত হবে।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

12 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

29 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

40 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago