দুমকি প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেনকে ছাত্রদল নেতা চাকলাদার গোলাম সরোয়ারের হুমকিঃ প্রেসক্লাব দুমকি ও সাংবাদিক সমাজের নিন্দা

পটুয়াখালীর দুমকি উপজেলায়, প্রেসক্লাব দুমকির সভাপতি ও সাংবাদিক মো. দেলোয়ার হোসেনকে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব দুমকি।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর চয়বয়ড়ায় চুরির ঘটনা কাভার করতে গেলে বহিষ্কৃত ছাত্রদল নেতা চাকলাদার গোলাম সরোয়ার তাকে লাঞ্ছিত করে হুমকি দেন। এ ঘটনায় দেলোয়ার হোসেন থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে কিছু ব্যক্তি তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রেসক্লাবের সাংবাদিকরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকদের মানহানি করার উদ্দেশ্যে করা হচ্ছে। অতীতে দেলোয়ার হোসেনও পেশাগত দায়িত্ব পালনের সময় একাধিক হামলা ও মামলার শিকার হয়েছেন।প্রেসক্লাব স্পষ্ট জানিয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করলে তা বরদাস্ত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন জানান, ৩০ সেপ্টেম্বরের সাধারণ সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, “আমরা সত্য প্রকাশে অটল থাকব, মিথ্যা রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

38 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

56 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago