Categories: জাতীয়

চুয়াডাঙ্গা জেলা জজ কোর্ট চত্বরে সাবেক পিপি বেলাল হোসেন হামলার শিকার

এক্সপ্রেস প্রতিবেদক
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলুকদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা জজ কোর্টের সাবেক পিপি এ্যাডভোকেট বেলাল হোসেনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির পুরাতন বিল্ডিংয়ের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ্যাডভোকেট বেলাল হোসেন আইনজীবী সমিতির পুরাতন বিল্ডিং মিলনায়তনে তার চেয়ারে বসেছিলেন। এ সময় ১০-১২ জনের একদল যুবক আচমকা তাকে মারধর শুরু করে। ওই সময় তাকে আইনজীবী সমিতির বিল্ডিং থেকে তার শার্টের কলার ধরে ধাক্কাতে ধাক্কাতে বাইরে নিয়ে আসে। এরপর শুরু হয় আরেকদফা মারধর। প্রায় ২০ মিনিট ধরে তাকে মারধর করা হয় বলেও প্রত্যক্ষদর্শীর অনেকে জানান। এ ঘটনায় আশেপাশের মানুষজন এগিয়ে এলে দুর্বৃত্তরা গালিগালাজ করতে করতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে সাবেক পিপি এ্যাডভোকেট বেলাল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতির পুরাতন বিল্ডিংয়ে বসেছিলাম। হঠাৎ ১০-১২ জন ব্যক্তি আমরা ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমাকে প্রচন্ড মারধর করে। আমার শার্ট ও টাই ছিড়ে ফেলে। এরপর আমাকে ধাক্কাতে ধাক্কাতে বাইরে নিয়ে এসে আরেক দফা মারধর করে। আমি ওই সময় তাদেরকে অনুরোধ করি আমি অসুস্থ আমাকে আর মারধর করো না। তারা আমাকে মারধরের সময় বিভিন্নভাবে গালিগালাজ করতে থাকে এবং বলে শালা তুই কোর্টে আসবি না। এসব মামলা তুই পরিচালনা করবি না। আমি তাদেরকে বার বার অনুরোধ করতে থাকি, আমাকে না মারার জন্য। প্রায় ২০ মিনিট ধরে তারা আমার ওপর এ হামলা চালায়। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। কারণ আমি কারও সাথে কোনো অন্যায় করিনি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, এঘটনায় আমরা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছি। যে সব রাজনৈতিক দলের উচ্ছৃঙ্খল বিবাদগামী কর্মী সাবেক পিপির উপর ন্যাক্কারজনক হামলা করেছে, তাদের কর্মীদের এ সব কাজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করেছি। ভবিষ্যতে এমন ঘটনা আমাদের উপরও ঘটতে পারে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, সংবাদ পেয়ে কোর্ট এলাকায় ডিউটিরত পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো। পুলিশ সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। আমি যতদূর জানতে পেরেছি একটি মামলার জামিনের বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

20 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

31 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago