মা আফরোজা আব্বাসকে ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তাঁর মা আফরোজা আব্বাসকে ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দিতে যাচ্ছেন।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ডিএসইতে এ দিন ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ৬০ পয়সায়। সে হিসাবে ৩ কোটি ১৩ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা।

ডিএসইতে প্রকাশিত ঘোষণায় বলা হয়, আফরোজা আব্বাস নিজেও ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা। তবে তিনি বর্তমান পরিচালনা পর্ষদে নেই। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে ওই পরিচালকের হাতে কোম্পানিটির ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।

ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তাঁর মাকে যে পরিমাণ শেয়ার উপহার দিচ্ছেন, তা ব্যাংকটির মোট শেয়ারের প্রায় ৩ শতাংশ। ফলে উপহারের এই শেয়ার নিয়ে আফরোজা আব্বাস পরে ব্যাংকটির পরিচালক হতে পারবেন।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানায়, মাকে ব্যাংকের পরিচালক করতেই ছেলের পক্ষ থেকে এই শেয়ার উপহার দেওয়া হচ্ছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ঢাকা ব্যাংক। সর্বশেষ গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারের ৪৪ শতাংশ ছিল উদ্যোক্তা-পরিচালকদের হাতে।

ব্যাংকের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী আফরোজা আব্বাস।

স্টাফ রিপোর্টার

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

14 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago