পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবৈধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সময় দুমকি উপজেলা মৎস্য বিভাগ এবং পুলিশের একটি যৌথ অভিযানে দু’জনকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৯টার দিকে উপজেলার পাংগাসিয়া ইউনিয়নের আলগী গ্রামে এই অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন কাইয়ুম ফরাজী (৩১), পিতা: খলিল ফরাজী, মনির খান (৪১), পিতা: হাকিম খান।স্থানীয় সূত্রে জানা যায়, আলগী গ্রামে অবৈধভাবে কারেন্ট জাল বেচাকেনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ দলটি সেখানে অভিযান চালায়। জালসহ আটককৃত দু’জনকেই বর্তমানে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…