বগুড়ায় হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের চোখের সামনে আওয়ামীলীগ নেতা রাজুকে ছিনিয়ে নিলো আ’লীগের নেতাকর্মীরা

বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মামুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ‘জুলাই বিপ্লব’ মামলার এজাহারভুক্ত আসামী রাজুকে গ্রেপ্তার করে। তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেওয়ার সময়, হঠাৎ করে এলাকার উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের পথ আটকে রাজুকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান রাত ৮টার দিকে পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হয়নি। পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য বিরাজ করছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago