জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ফের বৈঠক আজ

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হবে এ বৈঠক।

গতকাল শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। দলগুলোর সঙ্গে বসার আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করবেন। সেখানে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, এ বৈঠক উপলক্ষে গতকাল কমিশনের সদস্যরা একটি পর্যালোচনা সভা করেন। এতে জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিশেষজ্ঞদের দেওয়া মতামত ও পরামর্শগুলো আবারও পর্যালোচনা করা হয়। পাশাপাশি এ বিষয়ে দলগুলোর কাছ থেকে পাওয়া মতামতও পুনঃবিশ্লেষণ করা হয়।

কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, আমরা মনে করি না, সব দল একমত হবে। কিন্তু অধিকাংশ দল একমত হয়ে একটা প্রস্তাব আনতে পারলে বিবেচনা করা হবে।

সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সবশেষ গত ১১ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের বৈঠক শুরু করে কমিশন। তিন দিন আলোচনা হলেও ঐকমত্য না হওয়ায় আজ ফের বৈঠক হচ্ছে।

জানা যায়, বৈঠকে দলগুলোর কাছ থেকে পাওয়া মতামত নিয়ে আগামীকাল সোমবার বিশেষজ্ঞদের সঙ্গে বসে পর্যালোচনা করবে কমিশন। পরদিন মঙ্গলবার সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশন দলগুলোর সঙ্গে আবার বৈঠক করবে। সেখানে বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া সুপারিশ জানানো হবে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago