বরিশালে মা ইলিশ সংরক্ষণে নৌ-র‌্যালি : ড্রোন উড়িয়ে অভিযান

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর ডিসি ঘাট এলাকা থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নৌ-র‌্যালিটি কীর্তনখোলার বিভিন্ন পয়েন্ট ঘুরে আবার ডিসি ঘাটে এসে শেষ হয়।
নৌ-র‌্যালিতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন-সরকারের ২২দিনের নিষেধাজ্ঞার সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার জন্য জেলা ও উপজেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। ‎এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করলে দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।
জেলা প্রশাসক জানিয়েছেন-এ অভিযানের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি দেশে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাবে। পাশাপাশি ‎‎নিষেধাজ্ঞা বাস্তবায়নের সময় জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে।
মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বরিশাল জেলায় মোট জেলের সংখ্যা ৭৯ হাজার ৬২৩ জন। এরমধ্যে কার্ডধারী জেলে ৬৬ হাজার ৫২৪ জন। কার্ডধারী জেলেদের জন্য ১ হাজার ৬৬৩ দশমিক ১ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি বিভাগে জেলের সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার।  এরমধ্যে ৩ লাখ ৪০ হাজার জেলেকে চাল দেয়া হবে।
অপরদিকে ইলিশের অভ্যায়াশ্রম হিসেবে চিহ্নিত বরিশাল জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে কঠোর অভিযান শুরু করেছেন সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  এরমধ্যে হিজলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন অংশে চারটি ড্রোন উড়িয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

55 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

1 hour ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago